বাংলা ক্রিকেট অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ মেলায় জেলার ক্রিকেটারকে সংবর্ধনা দিল স্থানীয় বিধায়িকা। মোথাবাড়ি থানা এলাকায় সামিম আখতারের বাড়ি গিয়ে এদিন বিকেলে তাকে সংবর্ধনা দিলেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন। জেলার হয়ে হুগলীতে খেলতে গিয়ে বাংলা ক্রিকেট সংস্থার কর্তাদের নজরে আসে মালদা জেলার মোথাবাড়ির সামিম আখতার। জেলার হয়ে ভাল খেলার সুবাদে তাকে আরও সুযোগ করে দেন ক্রিকেট সংস্থার কর্তারা। অনূর্ধ্ব ১৯ দলের ১৬ জনের তালিকার মধ্যে নাম চলে আসে সামিমের । তার এমন সাফল্যে খুশিতে মেতে ওঠেন মালদার ক্রিকেট প্রেমি মানুষেরা। পাশাপাশি ভাল খেলার প্রতি উৎসাহ দেন জেলাবাসি। খবর পেয়ে শনিবার বিকেলে এই তরুণ ক্রিকেটারকে সংবর্ধনা দিলেন স্থানীয় বিধায়িকা সাবিনা ইয়াসমিন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KfKvB0pwgv4
মালদা